কক্সবাজার ট্যুর — এসি স্লিপার বাসে ৪ রাত ৩ দিন
এসি স্লিপার বাসে কক্সবাজার, হিমছড়ি, ইনানী, মেরিন ড্রাইভ ও পাটুয়ারটেক — জনপ্রতি ৫,৫০০ টাকা থেকে।
- তারিখ
- ৫–৯ নভেম্বর ২০২৬
- সময়কাল
- ৩ দিন ৪ রাত
- যাত্রা শুরু
- ঢাকা (আরামবাগ / সায়দাবাদ)
- ডেস্টিনেশন
- Cox’s Bazar
- সিট
- ২৬টি সিট খালি
হাইলাইটস
- কক্সবাজার সমুদ্র সৈকত — কলাতলী, সুগন্ধা ও লাবনী বিচ
- হিমছড়ি জাতীয় উদ্যান ও হিমছড়ি ঝর্ণা
- ঝাউবাগান, প্যারাসাইলিং পয়েন্ট ও মিনি বান্দরবান
- কাঁকড়া বিচ, ইনানী বিচ ও মেরিন ড্রাইভ
- পাটুয়ারটেক পাথুরে বিচে সূর্যাস্ত
ট্রিপ সম্পর্কে
মাত্র ৫,৫০০ টাকায় এসি স্লিপার বাসে কক্সবাজার ভ্রমণ — ৪ রাত ৩ দিনের ট্যুর। সমুদ্র সৈকত, হিমছড়ি, ইনানী, মেরিন ড্রাইভ আর পাটুয়ারটেকের সূর্যাস্ত — ঘুরে আসুন Candy Tourism Bangladesh-এর সাথে।
ভ্রমণসূচি
-
দিন ০১ ঢাকা থেকে যাত্রা (৫ নভেম্বর, বৃহস্পতিবার)
রাত ১০টা · আরামবাগ / সায়দাবাদ
রাত ১০টায় ঢাকা আরামবাগ ও সায়দাবাদ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু।
- এসি স্লিপার বাস
- বাসে রাত্রিযাপন
-
দিন ০২ ১ম দিন — কক্সবাজার পৌঁছানো ও সৈকত (৬ নভেম্বর)
সকাল · কক্সবাজার
সকালে কক্সবাজার পৌঁছে হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নাস্তা। এরপর বিচে, ১২টার মধ্যে হোটেলে ফেরা। দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে নিজের মতো বিচে ঘোরা, শপিং। রাতের খাবারের পর বিচে সময় কাটিয়ে হোটেলে ঘুম।
- সকাল
- দুপুর
- রাত
- কক্সবাজারের হোটেল
-
দিন ০৩ ২য় দিন — গ্রুপে সমুদ্রস্নান (৭ নভেম্বর)
৮–৯টা নাস্তা, ১০টা বিচ · কক্সবাজার সমুদ্র সৈকত
৮–৯টার মধ্যে নাস্তা। ১০টায় গ্রুপের সবাই একসাথে বিচে, সমুদ্রে ঝাঁপাঝাঁপি শেষে হোটেলে ফেরা। দুপুরের খাবারের পর বিকেলে নিজেদের মতো সময়। রাতের খাবার খেয়ে হোটেলে ঘুম।
- সকাল
- দুপুর
- রাত
- কক্সবাজারের হোটেল
-
দিন ০৪ ৩য় দিন — মেরিন ড্রাইভ, পাটুয়ারটেক ও ঢাকা ফেরা (৮ নভেম্বর)
রাত ৯টা ঢাকার পথে · মেরিন ড্রাইভ, ইনানী, পাটুয়ারটেক
সকালে নাস্তা করে বিচে, ১০টায় হোটেলে ফেরা। ১১টায় চেক-আউট (ব্যাগ রাখার জন্য অতিরিক্ত রুম থাকবে)। দুপুরের খাবারের পর রিজার্ভ জীপে পাটুয়ারটেক — পথে হিমছড়ি ঝর্ণা, ঝাউবাগান, প্যারাসাইলিং পয়েন্ট, মিনি বান্দরবান, কাঁকড়া বিচ, রেজু খাল ও ইনানী বিচ। পাটুয়ারটেক বিচ থেকে সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রাত ৯টায় ঢাকার পথে। ৯ নভেম্বর সোমবার সকাল ৭টায় ঢাকা।
- সকাল
- দুপুর
- রিজার্ভ জীপ, এসি স্লিপার বাস
- বাসে রাত্রিযাপন
যা যা থাকছে
- ঢাকা–কক্সবাজার–ঢাকা এসি স্লিপার (সুইট ক্লাস) রিজার্ভ বাস
- কক্সবাজারের হোটেলে ২ রাত্রিযাপন
- ৩ দিনে সকাল, দুপুর ও রাতের খাবার (মোট ৮ বেলা)
- কক্সবাজার–পাটুয়ারটেক রিজার্ভ জীপ (প্রতি জীপে ১৪ জন)
- মেয়েদের জন্য আলাদা রুম
- ১০০% নিরাপত্তা, সার্বক্ষণিক জেনারেটর
- দক্ষ ও শিক্ষিত গাইড সার্ভিস
- ট্যুরের সকল খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত
যা থাকছে না
- যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতিতে খাবারের খরচ
- কোনো প্রকার লোকাল খরচ
প্যাকেজ ও মূল্য
| প্যাকেজ | মূল্য |
|---|---|
| জনপ্রতি — এক রুমে ৪ জন (স্লিপার বাস) | ৳৫,৫০০ জনপ্রতি |
| জনপ্রতি — এক রুমে ৩ জন (স্লিপার বাস) | ৳৫,৮৫০ জনপ্রতি |
| কাপল প্যাকেজ — এক রুমে ২ জন (স্লিপার বাস) | ৳১৩,০০০ প্রতি কাপল |
বুকিং মানি জনপ্রতি ৳৩,০০০
থাকা, যাতায়াত ও অন্যান্য
-
থাকা
কক্সবাজারের হোটেলে ২ রাত। প্রতিটি রুমে ২টি বেড — এক রুমে ৪ জন (৩ জনের প্যাকেজে ৩ জন); কাপলদের জন্য আলাদা কাপল রুম। মেয়েদের জন্য আলাদা রুম। সার্বক্ষণিক জেনারেটর। চেক-ইন দুপুর ১২টা, চেক-আউট সকাল ১১টা (শেষ দিন ব্যাগ রাখার জন্য অতিরিক্ত রুম থাকবে)।
-
যাতায়াত
ঢাকা–কক্সবাজার–ঢাকা এসি স্লিপার (সুইট ক্লাস) রিজার্ভ বাস, প্রতি সিটে ১ জন, মোট ৩০ আসন। কক্সবাজার থেকে পাটুয়ারটেক যাওয়া-আসা রিজার্ভ জীপে (প্রতি জীপে ১৪ জন)।
-
খাবার
৩ দিনে মোট ৮ বেলা খাবার (সকাল, দুপুর ও রাত)।
১ম দিন — সকাল: ডিম খিচুড়ি, সালাদ, পানি · দুপুর: সাদা ভাত, ডাল, সবজি, সামুদ্রিক মাছ, সালাদ, পানি · রাত: চিকেন বারবিকিউ, পরোটা, সালাদ, পানি।
২য় দিন — সকাল: পরোটা, ডিম, ডাল, ভাজি, পানি · দুপুর: সাদা ভাত, সবজি, মুরগি, ডাল, সালাদ, পানি · রাত: সাদা ভাত, সামুদ্রিক মাছ, ডাল, সবজি, সালাদ, পানি।
৩য় দিন — সকাল: পরোটা, ডাল, ভাজি / ডিম খিচুড়ি, পানি · দুপুর: সাদা ভাত, ডাল, সবজি, সামুদ্রিক মাছ, সালাদ, পানি। -
অ্যাক্টিভিটি
সমুদ্র সৈকতে সময় কাটানো, মেরিন ড্রাইভ ধরে জীপে হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক ভ্রমণ, পাটুয়ারটেকে সূর্যাস্ত।
-
গাইড
দক্ষ ও শিক্ষিত গাইড পুরো ট্যুরে সাথে থাকবেন।
পিকআপ পয়েন্ট
- আরামবাগ
- সায়দাবাদ
গুরুত্বপূর্ণ তথ্য
বুকিং মানি: জনপ্রতি ৩,০০০ টাকা। বিকাশ, নগদ, ব্যাংক অথবা অফিসে এসে বুকিং করতে পারেন।
বাস: এসি স্লিপার বাস, প্রতি সিটে ১ জন, মোট ৩০ আসন।
সাথে নেবেন: মাস্ক (বাধ্যতামূলক); সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন; ব্রাশ ও প্রয়োজনীয় ওষুধ; মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
যেকোনো প্রয়োজনে কল করুন: 01864311044 (উত্তম), 01739336993 (আরমান), 01781720957 (উত্তম)।
ট্রাভেলারদের রিভিউ
এখনো কোনো রিভিউ নেই — এই ট্রিপে গেলে প্রথম রিভিউটি আপনিই দিন!
দ্রষ্টব্য
যানবাহনের সময়সূচি, জাহাজ চলাচল, আবহাওয়া, সরকারি বিধিনিষেধ ও গন্তব্যের পরিস্থিতি পরিবর্তন হতে পারে। প্রয়োজনে অপারেশনাল বা বাহ্যিক কারণে আমরা ভ্রমণসূচি পরিবর্তন করতে পারি।
