কোথায় যেতে চান?

যেমন: Saint Martin, Sajek, Tanguar Haor, Cox's Bazar

বুকিং চলছে কাপল ট্যুর গ্রুপ ট্যুর ফ্যামিলি ট্যুর

সেন্টমার্টিন ভ্রমণ — এসি বাসে, ছেঁড়াদ্বীপ ও কক্সবাজার (৪ রাত ৩ দিন)

ইকোনমি এসি বাস, শিপে সেন্টমার্টিন, বীচের কাছে রিসোর্টে ২ রাত, ৮ বেলা খাবার ও বারবিকিউ — জনপ্রতি ১১,৫০০ টাকা থেকে, সকল খরচসহ।

তারিখ
২৬–৩০ নভেম্বর ২০২৬
সময়কাল
৩ দিন ৪ রাত
যাত্রা শুরু
ঢাকা (আরামবাগ)
ডেস্টিনেশন
Saint Martin
সিট
৪০টি সিট খালি

হাইলাইটস

  • প্রবাল দ্বীপ সেন্টমার্টিন
  • ছেঁড়াদ্বীপ (অনুমতি সাপেক্ষে)
  • পূর্ব বিচে সূর্যোদয় ও পশ্চিম বিচে সূর্যাস্ত
  • সাউন্ড সিস্টেমসহ ফিশ বারবিকিউ রাত
  • মেরিন ড্রাইভ ও কক্সবাজার সমুদ্র সৈকত
  • সমুদ্র বিলাস

ট্রিপ সম্পর্কে

মাত্র ১১,৫০০ টাকায় এসি বাসে সেন্টমার্টিন ভ্রমণ — ৪ রাত ৩ দিন, সকল খরচসহ। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, ছেঁড়াদ্বীপ, মেরিন ড্রাইভ, কক্সবাজার সমুদ্র সৈকত আর বীচের কাছে রিসোর্টে দুই রাত — ঘুরে আসুন Candy Tourism Bangladesh-এর সাথে। নারী ও শিশুবান্ধব ট্যুর গ্রুপ — প্রত্যেক ট্যুরে মেয়ে ও ছেলে গাইড থাকে। কোনো হিডেন চার্জ নেই, কোনো ডিসকাউন্টও নেই।

ভ্রমণসূচি

  1. দিন ০১ যাত্রার দিন — ঢাকা থেকে কক্সবাজারের পথে

    সন্ধ্যা ৭টা · আরামবাগ

    সন্ধ্যা ৭টায় আরামবাগ থেকে ইকোনমি এসি বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা।

    • ইকোনমি এসি বাস
    • বাসে রাত্রিযাপন
  2. দিন ০২ ১ম দিন — শিপে সেন্টমার্টিন

    সকাল · কক্সবাজার, সেন্টমার্টিন

    সকালে কক্সবাজার পৌঁছে নাস্তা সেরে শিপে উঠে যাওয়া — শিপে প্রত্যেকের জন্য আসন থাকবে। পাখিদের খেলা দেখতে দেখতে সেন্টমার্টিন পৌঁছে হোটেলে চেক-ইন, তারপর সমুদ্রে গোসল। দুপুরের খাবার, কিছু সময় বিশ্রাম, তারপর পুরো বিকেল ও সন্ধ্যা দ্বীপ ঘোরা। হোটেল একদম সমুদ্রের পাশে — ইচ্ছেমতো বিচে সময় কাটিয়ে রাতের খাবার।

    • সকাল
    • দুপুর
    • রাত (ফিশ বারবিকিউ)
    • শিপ
    • বীচ ভিউ রিসোর্ট
  3. দিন ০৩ ২য় দিন — ছেঁড়াদ্বীপ ও বারবিকিউ রাত

    সকাল · ছেঁড়াদ্বীপ, সেন্টমার্টিন

    নাস্তা সেরে নিজেদের মতো অটো রিজার্ভ করে ছেঁড়াদ্বীপ (অনুমতি সাপেক্ষে) — সেন্টমার্টিনের আসল সৌন্দর্য, তাই এখানেই বেশি সময় কাটানোর চেষ্টা। ফিরে গোসল ও দুপুরের খাবার, একটু বিশ্রাম নিয়ে দ্বীপের আনাচে-কানাচে ঘোরা। পশ্চিম বিচ থেকে সূর্যাস্ত। রাতে কেনাকাটা, বিচে ঘোরাঘুরি আর সাউন্ড সিস্টেমসহ স্পেশাল বারবিকিউ।

    • সকাল
    • দুপুর
    • রাত (চিকেন বারবিকিউ)
    • অটো (নিজ খরচে)
    • বীচ ভিউ রিসোর্ট
  4. দিন ০৪ ৩য় দিন — সূর্যোদয় ও কক্সবাজার ফেরা

    রাত ১০টা ঢাকার পথে · সেন্টমার্টিন, কক্সবাজার

    পূর্ব বিচ থেকে সূর্যোদয় দেখে নাস্তা। নিজেদের মতো দ্বীপে ঘুরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার, সব গুছিয়ে জেটিঘাট — বিকেল ৩টার শিপে কক্সবাজার ফেরা। রাত ১০টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা।

    • সকাল
    • দুপুর
    • শিপ, ইকোনমি এসি বাস
    • বাসে রাত্রিযাপন
  5. দিন ০৫ ৪র্থ দিন — ঢাকা পৌঁছানো

    সকাল · ঢাকা

    সকালে ঢাকা পৌঁছানো, ইনশাআল্লাহ।

যা যা থাকছে

  • ঢাকা–কক্সবাজার–ঢাকা ইকোনমি এসি বাস
  • কক্সবাজার–সেন্টমার্টিন–কক্সবাজার শিপের টিকেট
  • বীচের কাছে রিসোর্টে দুই রাত্রিযাপন
  • প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার (মোট ৮ বেলা)
  • লাইভ ফিশ / চিকেন বারবিকিউ
  • মেয়েদের জন্য আলাদা রুম
  • মেয়েদের জন্য মেয়ে গাইড
  • জেনারেটর সার্ভিস
  • দক্ষ ও স্মার্ট গাইড সার্ভিস
  • ব্যক্তিগত খরচ ছাড়া সকল খরচ প্যাকেজে — কোনো হিডেন চার্জ নেই

যা থাকছে না

  • বাসের যাত্রাবিরতিতে খাবারের খরচ
  • ফেরার দিন রাতের খাবার
  • ছেঁড়াদ্বীপ যাওয়ার অনুমতি থাকলে নিজেদের মতো (নিজ খরচে) যেতে হবে
  • যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ

প্যাকেজ ও মূল্য

প্যাকেজমূল্য
জনপ্রতি — এক রুমে ৪ জন ৳১১,৫০০ জনপ্রতি
জনপ্রতি — এক রুমে ৩ জন ৳১২,৫০০ জনপ্রতি
কাপল প্যাকেজ — এক রুমে ২ জন (জনপ্রতি ১৩,৫০০) ৳২৭,০০০ প্রতি কাপল

নির্বাচিত তারিখের মূল্য দেখানো হচ্ছে।

বুকিং মানি জনপ্রতি ৳৬,০০০

সব তারিখ

  • ২৬–৩০ নভেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ৩–৭ ডিসেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ১০–১৪ ডিসেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ১৫–১৯ ডিসেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ১৭–২১ ডিসেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ২৪–২৮ ডিসেম্বর ২০২৬ ৪০টি সিট খালি বুকিং চলছে
  • ৩০ ডিসেম্বর ২০২৬ – ৩ জানুয়ারি ২০২৭ ৪০টি সিট খালি বুকিং চলছে

থাকা, যাতায়াত ও অন্যান্য

  • থাকা

    সেন্টমার্টিনে বীচের কাছে রিসোর্টে ২ রাত — সী ভিউ রিসোর্ট, সী প্রবাল রিসোর্ট, মুন লাইট অথবা সমমানের রিসোর্ট। এক রুমে ৪ জন (৩ জনের প্যাকেজে ৩ জন); কাপলদের জন্য এক রুমে ২ জন। মেয়েদের জন্য আলাদা রুম, জেনারেটর সার্ভিস।

  • যাতায়াত

    ঢাকা–কক্সবাজার–ঢাকা ইকোনমি এসি বাস। কক্সবাজার–সেন্টমার্টিন–কক্সবাজার শিপ।

  • খাবার

    প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার — মোট ৮ বেলা, সাথে লাইভ ফিশ / চিকেন বারবিকিউ।
    ১ম দিন — সকাল: পরোটা, ডিম, সবজি / ডিম খিচুড়ি, সালাদ, পানি · দুপুর: সাদা ভাত, ডাল, ভর্তা, সবজি, কোরাল মাছ কারি, সালাদ · রাত: ফিশ বারবিকিউ, পরোটা, সালাদ, পানি।
    ২য় দিন — সকাল: ভুনা খিচুড়ি, ডিম, সালাদ · দুপুর: সাদা ভাত, শুঁটকি, সবজি, ফ্লাইং ফিশ / সুন্দরী মাছ ফ্রাই / মুরগি, ডাল, সালাদ · রাত: চিকেন বারবিকিউ, পরোটা, সস, সালাদ, কোল্ড ড্রিংকস।
    ৩য় দিন — সকাল: ভুনা খিচুড়ি, ডিম, সালাদ / পরোটা, ডিম, সবজি · দুপুর: সাদা ভাত, ভর্তা, সবজি, ডাল, সুরমা / স্যালমন কারি, সালাদ।

  • অ্যাক্টিভিটি

    সেন্টমার্টিন প্রবাল দ্বীপ ঘোরা, ছেঁড়াদ্বীপ (অনুমতি সাপেক্ষে), পূর্ব বিচে সূর্যোদয় ও পশ্চিম বিচে সূর্যাস্ত, সাউন্ড সিস্টেমসহ ফিশ বারবিকিউ রাত, মেরিন ড্রাইভ, কক্সবাজার সমুদ্র সৈকত ও সমুদ্র বিলাস।

  • গাইড

    দক্ষ ও স্মার্ট গাইড সার্ভিস; মেয়েদের জন্য মেয়ে গাইড।

  • টিকেট

    কক্সবাজার–সেন্টমার্টিন–কক্সবাজার শিপের টিকেট প্যাকেজে (শিপে প্রত্যেকের জন্য আসন)।

পিকআপ পয়েন্ট

  • আরামবাগ

গুরুত্বপূর্ণ তথ্য

বুকিং মানি: জনপ্রতি ৬,০০০ টাকা। বিকাশ, নগদ বা ব্যাংকে পাঠিয়ে অথবা সরাসরি অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারবেন।

শিশু: ০–৪ বছর ফ্রি; ৪ বছরের বেশি হলে আলোচনা সাপেক্ষে।

যেকোনো তথ্য ও বুকিং: 01864-311044 (বিকাশ, নগদ), 01781-720957 (নগদ পেমেন্ট)।

সাথে নেবেন: এনআইডি কার্ডের ফটোকপি; সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন; ব্রাশ ও প্রয়োজনীয় ওষুধ; মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।

কিছু কথা: ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি — সবাই অংশ নিতে পারবেন। বুকিং অনুযায়ী আসন দেওয়া হয়, তবে মহিলা, বয়স্ক, কাপল ও শিশুদের সামনের সারিতে প্রাধান্য দেওয়া হয়। ভালো মানের বাস, রুচিসম্মত খাবার ও উন্নত মানের রিসোর্ট — বাজেট ট্যুরের মধ্যেই প্রিমিয়াম সার্ভিস। কোনোভাবেই মাদক সেবন বা বহন করা যাবে না — পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ থেকে বাদ দেওয়া হবে।

প্রাতিষ্ঠানিক, গ্রুপ বা অফিস ট্যুর এবং সেন্টমার্টিনের শিপ টিকেট, বাস টিকেট ও হোটেল বুকিংয়ের জন্যও যোগাযোগ করুন।

ক্যানসেলেশন ও রিফান্ড

অবস্থার প্রেক্ষিতে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেন্টমার্টিনে বেশি দিন থাকতে হলে বাড়তি খরচ ভ্রমণকারীদের নিজেদের বহন করতে হবে।

ট্রাভেলারদের রিভিউ

এখনো কোনো রিভিউ নেই — এই ট্রিপে গেলে প্রথম রিভিউটি আপনিই দিন!

দ্রষ্টব্য

যানবাহনের সময়সূচি, জাহাজ চলাচল, আবহাওয়া, সরকারি বিধিনিষেধ ও গন্তব্যের পরিস্থিতি পরিবর্তন হতে পারে। প্রয়োজনে অপারেশনাল বা বাহ্যিক কারণে আমরা ভ্রমণসূচি পরিবর্তন করতে পারি।

খরচ শুরু ৳১১,৫০০
বুক করুন প্রশ্ন আছে? WhatsApp করুন